সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১০৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (২৮ অক্টোবর) ন্যাশনাল লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১০ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস্কয়ার নিটের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৪৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ডেসকো।
সোমবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সামিট এলায়েন্স, কপারটেক, ইভিন্স টেক্সটাইল, টেকনো ড্রাগস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বেস্ট হোল্ডিংস এবং ফারইস্ট নিটিং।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply