শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
র‍্যাব এবং বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪ কুমিল্লা পলিটেকনিকে গুপ্ত শিবির বলা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঢাকা মোটর শো-তে DHS Motors উন্মোচন করলো GAC-এর ইভি ব্র্যান্ড AION Price Sensitive Information of Anlima Yarn Dyeing Ltd. কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি কাশিপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জ কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভুন্ডল ভবিষ্যতের লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত

পিপিএ কার্যকর না হওয়ায় বন্ধ হচ্ছে খুলনা পাওয়ারের দুই বিদ্যুতকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ Time View

পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) কার্যকর না হওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের দুইটি বিদ্যুতকেন্দ্র।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খুলনা পাওয়ারের খুলনা কেপিসি ইউনিট ২ -১১৫ মেগাওয়াট প্ল্যান্ট এবং যশোরের নোয়াপাড়ায় কেপিসি ৪০ মেগাওয়াট প্ল্যান্ট বন্ধ রাখা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে পিপিএ কার্যকর না হওয়ার অনিশ্চয়তায় এবং সাম্প্রতিক দিনগুলোতে বিপিডিবির পক্ষ থেকে কোন বিদ্যুৎ চাহিদা না থাকায় বন্ধ রাখা হবে বিদ্যুতকেন্দ্রগুলো।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কেপিসিএল সরকার থেকে দুই পাওয়ার প্লান্টের মেয়াদ বাড়ানোর অনুমতি পায়। মন্ত্রিসভা ক্রয় কমিটি “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে ২ বছরের জন্য খুলনা পাওয়ারের দুইটি পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি দেয়। একই সাথে বিপিডিবি মৌখিকভাবে পাওয়ার প্লান্ট দুটির কারযক্রম শুরু করার অনুমোদন দেয়। ফলে গত ২৪ মার্চ বিকাল থেকে পাওয়ার প্লান্ট দুইটির কারযক্রম চালু হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS