শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
র‍্যাব এবং বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪ কুমিল্লা পলিটেকনিকে গুপ্ত শিবির বলা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঢাকা মোটর শো-তে DHS Motors উন্মোচন করলো GAC-এর ইভি ব্র্যান্ড AION Price Sensitive Information of Anlima Yarn Dyeing Ltd. কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি কাশিপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জ কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভুন্ডল ভবিষ্যতের লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত

পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯৮ Time View

দেশের পুঁজিবাজারে নজিরবিহীন দরপতন চলছে। প্রতিদিনই শেয়ারের দর হারাচ্ছে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানি। কমছে মূল্যসূচক। গত এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৬৭৪ পয়েন্ট (১১.৯৫%) কমেছে। এরমধ্যে আজ রোববারই কমেছে ১৫৯ দশমিক ২০ পয়েন্ট (২.৯১%)। এ পতনকে পতনকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। রোববার (২৭ অক্টোবর) এই কমিটি গঠন করা হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের এমন পতন হওয়াকে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করছে কমিশন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে পতনের বিষয়ে তদন্ত করা প্রয়োজন বলেও মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। এজন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে যারা রয়েছেন- বিএসইসির এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ সামসুর রহমান, বিএসইসির ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।

কমিশন যেসব বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে-

১. ডিএসইএক্স সূচকের সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতার পিছনে কারণগুলো চিহ্নিত করাঅ

২. বাজারে গুজব ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা।

৩. অন্য কোন আনুষঙ্গিক বিষয় চিহ্নিত করাঅ

৪. বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য সুপারিশ প্রদান করা।

বিএসইসি জানিয়েছে, তদন্ত কর্মকর্তারা আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন এবং কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS