পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে ব্যাংকটি লোকসানের কবলে পড়েছে।
রবিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটি সমন্বিতভাবে শেয়ার প্রতি ৩৭ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় করেছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ৯০ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৩৫ পয়সা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply