1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ছাত্রলীগের কোনো রাজনৈতিক অধিকার নেই

  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯.৪৩ পিএম
  • ১৪৯ Time View

ছাত্রলীগের কোনো রাজনৈতিক অধিকার নেই। কোথাও মিছিল করার চেষ্টা করলে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতোই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (২৬ অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দীর্ঘ ১৫ বছরে বৈধভাবে অস্ত্র নিয়ে অবৈধভাবে ব্যবহার করেছে ফ্যাসিস্ট শক্তি। সে অস্ত্র ব্যবহার হয়েছে নিরীহ জনগণের বিরুদ্ধে। নতুন করে অস্ত্র নীতিমালা তৈরি হচ্ছে, যাতে কেউ জনগণের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। পুলিশকে তার পুরনো ইমেজ ফিরিয়ে আনতে এবং চলমান সংকট কাটাতে সবার সহযোগিতা চাই।

ময়নুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। একইসঙ্গে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সকল মামলার নিষ্পত্তি করা হবে। কোনো শিক্ষার্থীকে আটক বা গ্রেপ্তার করা হবে না।

এর আগে সকালে পীরগঞ্জের বাবনপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com