রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাস ভাড়া ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির   তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন বাস ও লঞ্চ ভাড়া পূনর্গঠনের দাবীতে যাত্রী কল্যাণ সমিতির স্বারকলিপি ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ভি৭০ এফই: ভ্রমণের সময় ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত

ডিএসইর পরিচালক হলেন শরীফ আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৯ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক পদে রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ লালীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন।

আজ রোববার (২৬ ডিসেম্বর) পরিচালক নির্বাচনে রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করেছেন শরীফ আনোয়ার।

ডিএসইর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমানের ৩ বছরের মেয়াদ শেষের পথে। তার জায়গায় পরিচালক হওয়ার জন্য আজ নির্বাচন হয়। এতে মনোনয়ন সংগ্রহ করেন ওই ২ জন।
জানা গেছে, পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের গত ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য সময় নির্ধারিত ছিল। যা জমা দেওয়া গেছে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাহারের সময় রাখা হয়েছিল।

শরীফ আনোয়ার হোসেন পুঁজিবাজারের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি মোঃ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক৷১৯৮৪ সাল থেকে তিনি পুঁজিবাজারের সাথে যুক্ত হন৷

এর আগে শরীফ আনোয়ার হোসেন ২০১৩ সালে প্রথমবারের মতো ডিএসই’র পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ডিমিউচুয়ালাইজড ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ডিএসই ট্রেক হোল্ডারস ক্লাবের (প্রাক্তন মেম্বার্স ক্লাব) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS