বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কুলিয়ারচরে সরকারি জলমহাল বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন 

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৯ Time View
oplus_0

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি জলমহাল বাঁচাতে আজ মঙ্গলবার দুপুর ১২টার সময়  মানববন্ধন করেছে এলাকাবাসী। 

উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি এলাকায় জলমহালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনের পূর্বে ভূমিদস্যু হটাও নাজিরদিঘী বাঁচাও এই স্লোগানে স্লোগানে মিছিল করেন এলাকাবাসী। 

মানববন্ধনে এলাকাবাসী জানায়, বৃটিশ আমল থেকে প্রকৃতিকভাবে পাওয়া উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি জলমহাল। ১৯৭৮ সালে সরকারি বন্দোবস্তায় ২৪ একর ৮৪ শতাংশ জায়গার জলমহাল লিজ নিয়ে মাছ চাষসহ হাসঁ, মুরগী ও গরু পালনের মাধ্যমে বিভিন্ন ভাবে জিবিকা নির্বাহ শুরু করে স্থানীয়রা। শুরুতে এখানে বসতি কম থাকলেও বর্তমানে এই জলমহালের পাশে ২ হাজার মানুষের বসতি বসবাস করছে  ।  সবাই কোন না কোন ভাবে জিবিকা নির্বাহে এই জলমহালের সাথে জড়িত রয়েছে। এই জল মহালে পানি দিয়ে হাওয়ারের ২ শত একর জমি চাষবাদ করে থাকে এখানকার কৃষকরা। 

এসময় স্থানীয়রা অভিযোগ করেন , বাজিতপুর থানার নোয়াপাড়া গ্রামের দিলালপুর ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে মোশারফ জাল দলিল তৈরী করে নাজিরদীঘি এলাকার মানুষদের হয়রানি করছেন। দলিল জাল করে জলমহাল আত্মসাতের চেষ্টার প্রতিবাদে মোশারফ হোসেনের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়ে  সুষ্ঠু তদন্তের মাধ্যমে মোশাররফের বিচারের দাবী করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS