রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন    পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View

ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) তিন জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার (১৮ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিকৃতদের মধ্যে বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯, ঢাকা উত্তর সিটিতে ১১৩, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭, খুলনা বিভাগে ৪৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪৭ হাজার ৪৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩৭ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS