1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪.২২ পিএম
  • ৪০৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো: মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, ডেল্টা ব্র্যাক হাউজিং পিএলসি, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা কনডেন্সড মিল্ক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ অক্টোবর (সোমবার) দুপুর ২টা ৩৫ মিনিটে হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ অক্টোবর (সোমবার) বেলা ৩টায় হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০মিনিটে হবে। আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ডেল্টা ব্র্যাক হাউজিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় হবে। আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

লাভেলো আইসক্রিম: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। পর্ষদ সভা শেষে কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

ফারইস্ট নিটিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২০ অক্টোবর (রোববার) বিকেল সাড়ে ৩টায় হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। পর্ষদ সভা শেষে কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com