1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৯২ শতাংশ শেয়ারের দরপতন

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৪.১৪ পিএম
  • ১০৯ Time View

পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। তবে আজ সোমবার (১৮ এপ্রিল) পতন হয়েছে আগের কার্যদিবস রোববারের চেয়ে বেশি। এদিন পুঁজিবাজারের সব সূচকই কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৯২ শতাংশ শেয়ারের দরই কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২ দশমিক ৪৯ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮২ দশমিক ৩৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৮ দশমিক ৬৭ পয়েন্টে এবং দুই হাজার ৪০৯ দশমিক ৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবস থেকে ৩ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয় ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির বা ৩ দশমিক ৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৪৭টির বা ৯১ দশমিক ৩২ শতাংশের এবং ১৯টি বা ৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবসের মতো আজও জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। রোববার জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ দশমিক ৫০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৫০ টাকা বা ৭ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপ টেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২ দশমিক ৪৩ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২ দশমিক ৪০ শতাংশ, বাটা সু’র ১ দশমিক ২৮ শতাংশ, এনসিসি ব্যাংকের ১ দশমিক ৩৫ শতাংশ, যমুনা ব্যাংকের ১ দশমিক ৩০ শতাংশ, ডরিন পাওয়ারের শূন্য দশমিক ৯৭ শতাংশ, বিকন ফার্মার শূন্য দশমিক ৫৯ শতাংশ, সিটি ব্যাংকের শূন্য দশমিক ৩৮ শতাংশ এবং বার্জার পেইন্টসের শেয়ার দর শূন্য দশমিক ২১ শতাংশ বেড়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৬ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১২৫ দশমিক ৬৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর। আজ সিএসইতে ৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com