বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া

হাতিবান্ধায় পূজা মন্ডপ পরিদর্শনে বিজিবি’র সেক্টর কমান্ডার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ Time View

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাট জেলার সীমান্তবর্তী হাতিবান্ধা ও পাটগ্রাম  উপজেলায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ বিওপি সমূহের বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ। 

বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময়  উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।

বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। 

এ সময় তিনি পূজায় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও বিজিবি সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে পরিচালিত সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে পূজা মন্ডপের সাথে সংশ্লিস্টদের আশ্বাস প্রদান করেন এবং নিবিঘ্নে তাদের পূজার সকল কার্যক্রম পরিচালনার জন্য বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS