1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

বাংলাদেশের ইলিশে মাত কলকাতা

  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮.০০ পিএম
  • ২০৬ Time View

বাংলাদেশ থেকে ইলিশ পৌঁছেছে ভারতে। তারপর বাক্স থেকে তা বের হয়ে ছড়িয়ে পড়েছে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে। পাতিপুকুর, কলকাতা ও হাওড়ার কয়েকটি পাইকারি বাজারে ক্রেতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দুই ধরনের ইলিশই পৌঁছেছে সেসব বাজারে—কিছু ইলিশ এক কেজি বা তার বেশি ওজনের আর কিছু ইলিশ এক কেজির কম ওজনের।

কলকাতার বিভিন্ন বাজারে বিক্রেতারা বাংলাদেশের ইলিশ নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। মানিকতলা, গড়িয়াহাট, লেক মার্কেটের মতো বড় বাজারে তো বটেই, অন্য ছোট বাজারেও বিক্রি হচ্ছে এই ইলিশ। এরমধ্যে গড়িয়াহাট বাজার বাংলাদেশের ইলিশে জমজমাট।

পাইকারি বাজারে এক কেজির থেকে বড় ইলিশের দাম উঠেছে এক হাজার ৬০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকা৷ এক কেজির নিচের ইলিশের দাম এক হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকা৷ এই ইলিশ যখন বাজারে গিয়ে বিক্রি হচ্ছে, তখন তার দাম কেজিপ্রতি চাওয়া হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। ফলে কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ এলেও তা হয়ত অনেকের ধরাছোঁয়ার বাইরে৷ তা সত্ত্বেও সাধারণ মধ্যবিত্ত মানুষ অন্য খাতে খরচ কমিয়ে ইলিশ কিনে রসনা তৃপ্তি করছেন।

পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, মাত্র ৫০ টন ইলিশ এসেছে৷ ১০০ টনের মতো এলে দাম একটু কম হতো৷ কিন্তু কম ইলিশ আসায় দাম তুলনায় বেশি৷

গঙ্গার ইলিশেরও নামডাক কম নয়৷ কিন্তু পশ্চিমবঙ্গের অনেকের মতে, পদ্মার ইলিশের স্বাদ অনেক ভালো৷ পাতিপুকুরের মাছ ব্যবসায়ী দুলাল সামন্ত জানিয়েছেন, ‘পদ্মার ইলিশের ওজন বেশি হয়৷ বাংলাদেশ থেকে এক কেজি থেকে এক কেজি ৮০০ গ্রাম ওজনের মাছ বেশি আসো এক কেজির কম ওজনের মাছও আসে, কিন্তু গঙ্গার ইলিশ ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের হয়। পদ্মার ইলিশের স্বাদ তাই ভালো হয়।’

গড়িয়াহাটে ইলিশ কিনছিলেন সুজিত পাত্র। তিনি বলেন, ‘যারা ইলিশ কেনে, তারা দামের চিন্তা করে না। ইলিশ যত বেশি সময় নদীর পানিতে থাকবে, তত নোনা ভাব কেটে যাবে, তত তার স্বাদ বাড়বে৷ যারা ইলিশ খান, মাছ চেনেন, তারা ভালো করে বোঝেন, গঙ্গা ও পদ্মার ইলিশের তফাৎ কোথায়?’

গড়িয়াহাট বাজারে ইলিশ কিনতে এসেছিলেন অজন্তা রায়৷ তিনি জানালেন, কাজের জন্য অনেকবার বাংলাদেশ গেছেন৷ বাংলাদেশের ইলিশের জন্য তার আলাদা টান আছে৷ এই ইলিশ খেলে মন ভালো হয়ে যায়৷ দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও তাই তিনি ইলিশ কিনেই বাড়ি ফিরছেন৷

লেক মার্কেটে এসে ইলিশ কিনছিলেন রুদ্র রায়। তিনি বললেন, ‘বাংলাদেশের ইলিশ একটু লম্বাটে হয়৷ স্বাদেও অপূর্ব। যারা বাংলাদেশের ইলিশ চেনেন, তারা একবার দেখলেই বুঝে যাবেন, কোন ইলিশ ঢাকা থেকে এসেছে৷’

মানিকতলা বাজেরে ইলিশ কেনার ফাঁকে শ্যামল সাউ জানান, ‘কোনো সন্দেহ নেই, বাংলাদেশের ইলিশের দাম বেশি। কিন্তু তার স্বাদটাও দেখতে হবে। স্বাদটাই তো আসল। তাই কোলাঘাটে রূপনারায়ণের ইলিশ যেমন আমার পছন্দ, তেমনই পছন্দ বাংলাদেশের ইলিশ।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com