1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৫৫ এএম
  • ১৩২ Time View

বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে এ ঋণ দেবে সংস্থাটি। নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এসময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তবর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সহায়তায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বা প্রায় ৪২ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেয়ার ঘোষণা দেন।

এরমধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। আর আগের ঋণ সহায়তা থেকে ১৮ হাজার কোটি টাকা দেয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে। বৈঠকে ড. ইউনূস তার নেয়ার সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান।

বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে বিশ্বব্যাংক ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। আধঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানান।

তিনি বলেন, অধ্যাপক ইউনূস চীনের পুরোনো বন্ধু। ২০০৬ সালে ড. ইউনূস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখন প্রথম তাকে অভিনন্দন জানিয়েছিল চীন।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরও আস্থাশীল ও সুদৃঢ় করতে চায়। সোলার প্ল্যান স্থাপন-সহ বিদ্যুৎ, জ্বালানি খাত ও অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

এ ছাড়া প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা-ইউএসএইডের প্রশাসক মিজ সামান্থা পাওয়ার। তিনিও বাংলাদেশের আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টার মুখপাত্র জানান, ড. মুহাম্মদ ইউনূসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিভিন্ন দেশের বিনিয়োগ ও আর্থিক সংস্থার এই সহায়তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com