শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

স্টার অ্যাডহেসিভের কিউআই শেয়ার বিওতে জমা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১১৫ Time View

পুঁজিবাজারে আসছে দেশের অন্যতম শীর্ষ অ্যাডহেসিভ প্রস্তুতকারক স্টার অ্যাডহেসিভ লিমিটেড। কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সোমবার, ১৮ এপ্রিল সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

স্টার অ্যাডহেসিভ গত ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পরযন্ত কিউআই অফার সম্পন্ন করেছে।

গত ১৫ ফেব্রুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির কিউআই আবেদন অনুমোদন করেছে।

বিএসইসি সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।

কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা কারখানা সংস্কার, চলতি মূলধনের চাহিদা পূরণ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫ পয়সা। আর ডাইলুটেড ইপিএস ছিল ১ টাকা ৮০ পয়সা।

পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩০ জুন  ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৬ পয়সা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS