1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

বিএনপির সমাবেশে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের অংশগ্রহণ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪৫ পিএম
  • ২১৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে মিছিল সহকারে অংশগ্রহণ করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ)।

এ সময় জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়া বলেন, বাংলাদেশের গণতন্ত্রের হত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অতীতের সকল আন্দোলন—সংগ্রামে গণতন্ত্রকামী ছাত্র—জনতা ও বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম—খুনের দায়ে খুনি হাসিনা ও তার দলের সন্ত্রাসী বাহিনী এবং দায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁসি দিতে হবে। বাংলাদেশে যাতে আর কোনদিন স্বৈরাচারের আবির্ভাব না ঘটে সে জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) অতীতে যেভাবে সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য রাজপথে সক্রিয় ছিল, ভবিষ্যতেও সেভাবেই সক্রিয় থাকবে। গণতন্ত্রের স্বার্থে কারো সাথে কোন প্রকার আপস নয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সহ—সভাপতি মুজিবুর রহমান, শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইঞ্জিনিয়ার সুমন হোসেন, রাজিব আহমেদ, মোঃ শফিক, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. স্বপন রানা, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, শিশু বিষয়ক সম্পাদক মোঃ খোকন, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বেলাল পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুর ইসলাম, সহ—ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, জিসফ কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ মামুন, মোঃ মনির হোসেন, জিসফ ঢাকা জেলার আহ্বায়ক জয়া খন্দকার, যুগ্ম আহ্বায়ক ফরিদা ইয়াসমিন, জিসফ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ শহীদ ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, জিসফ ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক মোঃ ফয়েজ পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোকাদ্দেম হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ অপু, আলমগীর হোসেন, জিসফ নেতা মোঃ মোশারফ, মোঃ রুবেল হোসেন, মোঃ সুমন, মোঃ রাজু, মোঃ রিয়াজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com