1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

মিয়ানমারে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ১১৩

  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৩১ এএম
  • ১৮৩ Time View

টাইফুন ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টিতে গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারজুড়ে ব্যাপক বন্যায় শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এমএনএ জানায়, ওই সময় পর্যন্ত অন্তত ৬৬ জন নিখোঁজ ছিলেন। 

গত সোমবার থেকে মিয়ানমারে বন্যা শুরু হওয়ার পর থেকে অন্তত ৩ লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সামরিক জান্তার মুখপাত্র জ্য মিন তুন বলেছেন, সরকার উদ্ধার ও পুনর্বাসন মিশন পরিচালনা করছে।

জাতিসংঘের মানবিক দাতব্য সহায়তা বিষয়ক সমন্বয়কের কার্যালয় (ওসিএইচএ) বলেছে, মিয়ানমারের রাজধানী নেপিদো, মান্দালয়, ম্যাগওয়ে এবং বাগো অঞ্চলের পাশাপাশি পূর্ব ও দক্ষিণের শান, মোন, কায়াহ এবং কায়িন রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া ও প্রবল বর্ষণ দেখা দিয়েছে। তবে বৃষ্টি ও বন্যায় বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মধ্যাঞ্চল।

বন্যা কবলিত এলাকাগুলোতে ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে। তবে ফোন ও ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার কারণে তথ্য সংগ্রহ করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, পাঁচটি বাঁধ, চারটি প্যাগোডা এবং ৬৫ হাজারেরও বেশি বাড়ি বন্যায় ধ্বংস হয়ে গেছে।

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের ৫৫ মিলিয়ন মানুষের প্রায় এক তৃতীয়াংশের মানবিক সহায়তা প্রয়োজন। কিন্তু অনেক সাহায্য সংস্থা যেমন ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস প্রবেশ সীমাবদ্ধতা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক এলাকায় কাজ করতে পারছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com