1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫২ পিএম
  • ১৬১ Time View

শুরু হচ্ছে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে পণ্য বিক্রি। এতে সাশ্রয়ী মূল্যে সারাদেশের এক কোটি পরিবারকে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল দেওয়া হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক কোটি পরিবার সিটি করপোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

এতে আরও বলা হয়, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে।

কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে পণ্যগুলো (চাল, ভোজ্য তেল ও ডাল) ক্রয় করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com