1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২.৩৪ পিএম
  • ১৭৬ Time View

২০১৩ সালে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে রেহেনা পারভীন নামে এক আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতের ভুক্তভোগী আইনজীবী রেহানা পারভীন বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। 

মামলার অন্য আসামিদের মধ্যে অন্যতম হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, আমির হোসেন আমু, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাসানুল হক ইনু, শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিল, বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান সোহাগ। এছাড়া, আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে সুপ্রিম কোর্টের সামনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিলেন তিন শতাধিক আইনজীবী। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পুলিশ তাদের ওপর হামলা চালায়। এসময় বাদী আইনজীবী রেহেনা পারভীনকে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com