1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আমরা ফেরেশতা না, ভুলগুলো ধরিয়ে দেন

  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২.২৫ পিএম
  • ১১৫ Time View

মানুষের মাঝে যেসব বৈষম্য রয়েছে তা উত্তরণের চেষ্টা করা হবে জানিয়ে অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরাও ফেরেশতা না। আমাদের ভুলগুলো ধরিয়ে দেন। আমরা সহায়তা চাই।’

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সমাজে আকাশ সমান বৈষম্য। অনেক মানুষ আছেন, যারা মাসে একবারও মাংস খেতে পারেন না। যা দুঃখজনক, কিন্তু এটাই বাস্তবতা। এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো।’

এ সময় সমাজের মানুষ কীভাবে বৈষম্যের শিকার তার একটি বাস্তব উদাহরণ তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। তিনি বলেন, ‘কিছুদিন আগের কথা, আমরা অফিসে যে পিয়নকে দিয়ে অফিসের লাঞ্চ নিয়ে আসতাম, তাকে জিজ্ঞেস করলাম তুমি কী লাঞ্চ নিয়ে আসছো। সে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আসছে। খুলে দেখি কয়েক টুকরা কাঁচা কলা আর এক গাদা ঝোল। ক্যান ইউ ইমাজিন মডার্ন যুগে…!’

আমি বললাম আমি তো একবেলা মাংস না খেলে বিপদ, মাছ না খেলে…। বলে স্যার আমি মাসে একবেলা মাংস খেতে পারি না। দিস ইস মেজরিটি’, বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমরা বৈষম্য দূর করার চেষ্টা করবো। একেবারে আকাশ সমান বৈষম্য- এটা গ্রহণযোগ্য না। আমরা ফেরেশতা না। আমাদের ভুলগুলো ধরিয়ে দেন। আমরা সহায়তা চাই।’

অনুষ্ঠানে ব্যাংক খাত নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহি এই সময়ে সবচেয়ে বেশি জরুরি। টাকা-পয়সার হিসাব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনই। তাই এখন থেকেই সতর্ক হতে হবে।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘অতীতে যারা কোনো কিছুই তোয়াক্কা করতেন না, তাদের অবস্থা এখন আমরা দেখতেই পাচ্ছি। প্রায় সবগুলো ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি, সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না। তাই দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি।’

অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা ও উৎপাদনসহ মোট ১৩ খাতের ২২ প্রতিষ্ঠান। বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিন শ্রেণিতে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com