রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

গ্রামবাসির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাটাবোতে মানববন্ধন

শাকিল আহম্মেদ
  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ রূপগঞ্জে নিরীহ ছাত্র হাটাবোর মোবারক হোসেনকে পানিতে ডুবিয়ে হত্যাসহ নিরীহ গ্রামবাসীর উপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আব্দুস সামাদসহ তার বাহিনীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে হাজারো নারী-পুরুষ মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। এসময় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে সামাদসহ তার বাহিনীর সন্ত্রাসীদের প্রতীকি কুশপত্তিকাদাহ করেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটাবো-আতলাশপুর এলাকার কালাদি-রুপসী সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রোবেল ভুইয়া, ফেরদৌস বাড়ী, কাউছার বারী, হাফেজ আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আযাহার ভুইয়া প্রমূখ। 

এ সময় বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন,  অবিলম্বে আব্দুস সামাদসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি ও নিরীহদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বক্তারা। তানাহলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসুচী পালন করে বলে হুশিয়ারী দেন।

এদিকে এ ঘটনার ব্যাপারে সামাদ বাহিনীর প্রধান আব্দুল সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) জুবায়ের হোসেন বলেন, সামাদ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ লিখিত ভাবে পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS