1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

সীমান্তে ‘ওয়ান স্টপ পয়েন্ট’ চালু করবে এনবিআর

  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১.২৪ এএম
  • ২২১ Time View

বাণিজ্য সহজীকরণ ও সীমান্ত বাণিজ্য সমন্বয় করতে পদক্ষেপ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ধারাবাহিকতায় ওয়ান স্টপ বর্ডার পয়েন্ট চালু করতে চায় সংস্থাটি। সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলেটশন কমিটির ৭ম সভায় নথিপত্র বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

আমদানি ও রপ্তানি সহজীকরণ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। জানা যায়, দ্রুততম সময়ে কাস্টমস প্রক্রিয়াদি সম্পন্নের পরও কোনো কোনো পণ্যচালান খালাসে দীর্ঘসময় ব্যয় হচ্ছে। এতে করে বাণিজ্য ব্যয় বেড়ে যাচ্ছে এবং প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশ পিছিয়ে পড়ছে।

সভার নথি অনুযায়ী, আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্য সহজীকরণের উদ্দেশ্য পূরণে স্থানীয় পর্যায়ে ‘বর্ডার এজেন্সি করপোরেশন’ এবং ‘কনসালটেশনের’ জন্য দেশের সব কাস্টম হাউজ, দুটি বিমানবন্দর ও কয়েকটি শুল্ক স্টেশনে একটি করে ‘সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। বাণিজ্য সহজীকরণ নিশ্চিতকল্পে সীমান্ত বাণিজ্য সমন্বয়ে এনবিআর সম্প্রতি এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এনবিআরের প্রথম সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম সই করা নথি অনুযায়ী, ছয়টি কাস্টম হাউজের কমিশনারকে আহ্বায়ক করে সীমান্ত বাণিজ্য কমিটি গঠন করা হয়েছে।

কাস্টমস হাউজগুলো হলো- কাস্টম হাউজ চট্টগ্রাম, কাস্টমস হাউজ ঢাকা, কাস্টমস হাউজ মোংলা, কাস্টমস হাউজ বেনাপোল, কাস্টমস হাউজ আইসিডি-কমলাপুর, কাস্টমস হাউজ পানগাঁও।

এছাড়া আমদানি-রপ্তানি ও ট্রানজিটের পরিমাণ বিবেচনায় যেসব কাস্টম স্টেশনসমূহ অধিক গুরুত্বপূর্ণ সেগুলো হলো- ভোমরা (সাতক্ষীরা), দর্শনা (চুয়াডাঙ্গা), সোনামসজিদ (চাঁপাইনবাবগঞ্জ), হিলি (দিনাজপুর), বাংলাবান্ধা (পঞ্চগড়), বুড়িমারী (লালমনিরহাট), তামাবিল (সিলেট), শেওলা (সিলেট), আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), টেকনাফ (কক্সবাজার) স্থল কাস্টমস স্টেশন। দুটি বিমানবন্দর হলো- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস স্টেশন সিলেট, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস স্টেশন চট্টগ্রাম।

এনবিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনের কমিশনারকে আহ্বায়ক ও উপ-কমিশনারকে সদস্যসচিব করে এই সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ২৪ সদস্যের কমিটিতে আরও ২২টি সংস্থার প্রতিনিধি থাকবেন। যেসব সংস্থার প্রতিনিধি থাকবেন তারা হলেন- বন্দর কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন; বর্ডার গার্ড বাংলাদেশ; ইমিগ্রেশন বিভাগ; বাংলাদেশ বিমান; উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, কৃষি মন্ত্রণালয়; প্রাণিসঙ্গ নিরোধ দপ্তর, প্রাণিসম্পদ মন্ত্রণালয়; বিস্ফোরক অধিদপ্তর; বাংলাদেশ নৌবাহিনী; বিএসটিআই; সোনালী ব্যাংক; বাংলাদেশ ব্যাংক; পরমাণু শক্তি কমিশন; চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ; সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন; ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বা ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন; শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন; কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন; বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন; স্থানীয় পুলিশ (মেট্রোপলিটন-থানা-ট্রাফিক-এপিবিএন); কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর; শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট; অন্যান্য দপ্তর বা নিজ দপ্তরের অন্য কোন প্রতিনিধি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থা ও ট্রেড ফ্যাসিলেটেশন এর আলোকে কমিটির কার্যপরিধি হলো- স্ব স্ব কাস্টম হাউস, আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল কাস্টমস স্টেশনের মাধ্যমে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ ও তা বিদ্যমান আইনের বিধান অনুযায়ী নিরসনের উদ্যোগ গ্রহণ করা।

ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা ও প্রত্যেক তিন মাসে সংশ্লিষ্ট কাস্টমস হাউজে, বিমানবন্দর কাস্টমস স্টেশনে, স্থল কাস্টমস কাস্টমস স্টেশনে ন্যূনতম একটি সভা আয়োজন এবং সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামতের আলোকে বাণিজ্য সংক্রান্ত প্রতিবন্ধকতাসমূহ নিরসনে যথাযথ প্রস্তাব সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ, ফলোআপ এবং সমন্বয় সাধন; কার্যদিবস ও কার্যঘণ্টা প্রয়োজন অনুসারে অভিন্ন রাখার লক্ষ্যে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com