1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

কালো টাকা সাদা করার সুবিধা বাতিল

  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৩৯ পিএম
  • ২০৯ Time View

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম চালু করে। সেই সুবিধা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এই সংক্রান্ত এক সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করা হয়।

এনবিআরসূত্রে এই তথ্য জানা গেছে। বলা হয়েছে, এই আদেশের ফলে পুঁজিবাজার, নগদ, ব্যাংকে থাকা অর্থ, ফাইন্যান্সিয়াল স্কিম অ্যান্ড ইন্সট্রুমেন্টসহ সব ধরনের আমানতের ক্ষেত্রে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার সুবিধা বাতিল হলো। এসব ক্ষেত্রে কালো টাকা সাদা করতে হলে এখন প্রযোজ্য কর, যা সর্বোচ্চ ৩০ শতাংশ–সেটি দিতে হবে এবং ওই প্রদেয় করের ওপর ১০ শতাংশ জরিমানা দিতে হবে। 

এ ছাড়া ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল হলে এলাকা ভিত্তিক নির্দিষ্ট হারে কর দিয়ে ফ্ল্যাট, বাড়ি ও জমি কেনার ক্ষেত্রে সাদা করার বিদ্যমান সুবিধা চলমান থাকছে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ২৮ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত হয়। এর আগে গত ২৭ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদপ্তরে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে এনবিআর কর্মকর্তারা কালো টাকা সাদা করার সুবিধা বাতিলের সুপারিশ করেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com