1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে তলব বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগে সন্তোষ ডিবিএ তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিল বিএসইসি আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

ভৈরবে সরকারি প্রতিষ্ঠানে সেবার মান নিশ্চিতকল্পে সেনাবাহিনীর তদারকি

  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১১.৩৮ পিএম
  • ৩৩৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসমূহ সঠিকভাবে পরিচালনা নিশ্চিতকল্পে সেনাবাহিনীর বিশেষ তদারকি শুরু হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের মাধ্যমে এই তদারকি কার্যক্রম শুরু হয়। 

জানা যায়, ভৈরব সেনাবাহিনীর লে. কর্ণেল ফারহানা আফরীনের নির্দেশনায় ক্যাপ্টেন মো. রায়হান রেজার নেতৃত্বে ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি স্থাপনা/প্রতিষ্ঠানে পরিদর্শনের মাধ্যমে বিশেষ তদারকি কার্যক্রম শুরু হয়েছে।  ভৈরবের সাধারণ মানুষের সেবার মান উন্নয়নে ও সঠিক সেবা প্রদানে কোন রকম গাফিলতি যেন না থাকে সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছে সেনাবাহিনীর ভৈরব ক্যাম্প। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। 

এ বিষয়ে ক্যাপ্টেন মো. রায়হান রেজা বলেন, দেশ নানান অস্থিতিশীলতা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। আজ আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন করেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান সম্পর্কে সাধারণ রোগীদের সাথে কথা বলেছি। হাসপাতালের জরুরি বিভাগ সহ সকল স্থান পরিদর্শন করা, সেখান থেকে প্রদান করা সেবার মান যাচাই করা হয়েছে। প্রতিটি সেক্টরে কোনোভাবে দুর্নীতির অবকাশ যেন না থাকে তা খতিয়ে দেখা হয়েছে। এ সময় স্বাস্থ্যসেবা নিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা হয়েছে। তারাও সঠিক সেবা প্রদানে সেনাবাহিনীকে আশ্বস্ত করেছেন। চিকিৎসা নিতে আসা সেবা গ্রহিতারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

ভৈরবের সকল সরকারি স্থাপনা/প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পর্যালোচনা এবং সাধারণ মানুষকে সঠিক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর এই তদারকি অব্যহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com