1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান

আফগান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭.৩৩ পিএম
  • ১৬৭ Time View

আফগানিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্তের কাছের এক এলাকায় পাকিস্তানের একটি সেনাবহরে গুলিতে সাত সেনা ও ওই সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় চোরাগোপ্তা এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান সেনাবাহিনী বদ্ধ পরিকর। আমাদের সাহসী সেনাদের এমন আত্মত্যাগ এই সংকল্পকে আরও শক্তিশালী করবে।

পাকিস্তান সামরিক বাহিনী প্রায়ই আফগান সীমান্তে হামলার শিকার হয়ে থাকে। পাকিস্তান সামরিক বাহিনী গত জানুয়ারি থেকে আফগান সীমান্তসংলগ্ন এলাকায় ১২৮ সশস্ত্র যোদ্ধার নিহত হওয়ার কথা জানানোর দিনই এ হামলার ঘটনা ঘটে।

হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ে যাবে ইসলামাবাদ। খবর- পার্সটুডের

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com