1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আর্থিক সহায়তার নির্দেশ

  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৩.৩০ পিএম
  • ১৮০ Time View

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যাকবলিত অঞ্চলের মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ পরিস্থিতির মধ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ অর্থ প্রদান করার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে বিভিন্ন অঞ্চল ও রাস্তাঘাট প্লাবিত হওয়াসহ ঘরবাড়ি, ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তাছাড়া অতিবৃষ্টির ফলে খাগড়াছড়ি জেলাতেও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে উক্ত অঞ্চলগুলোর মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এ পরিস্থিতির মধ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর সাহায্যার্থে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী, পশুখাদ্য, নৌকা, ফার্স্ট এইড কিটস, পোর্টেবল কুক স্টোভ, পোর্টেবল সোলার লণ্ঠন, পোর্টেবল পিকো হোম সিস্টেম, পোর্টেবল চার্জার, লাইফ জ্যাকেট ও মশারি সংগ্রহের প্রয়োজন হবে। এ জন্য তা ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তার পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com