1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

বন্যার্তদের জন্য চাঁদা তোলার দ্বন্দ্বে রাজধানীতে শিক্ষার্থী খুন

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৭.৪৪ এএম
  • ১৭৯ Time View

রাজধানীর পশ্চিম রামপুরায় বন্যার্তদের জন্য ত্রাণের টাকা তোলার ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ হাফিজ (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকাশ (১৮) নামে একজন আহত হয়েছেন। 

নিহত হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

নিহতের বন্ধু শাকিব আহমেদ বলেন, আজ আমরা বন্যার্তদের সাহায্যের জন্য টাকা তুলতে যাই কয়েকজন শিক্ষার্থী। এ সময় রামপুরার উলনের আরেকটি গ্রুপ আমাদের সাথে ত্রাণের টাকা তুলতে চায় এবং তাদের সঙ্গে নিয়ে ত্রাণে অংশগ্রহণ করতে বলে। আমাদের বড় ভাইরা তাদের জানায়, আমাদের গ্রুপে ইতোমধ্যেই যথেষ্ট স্বেচ্ছাসেবী রয়েছে, ফলে তাদেরকে নেওয়া সম্ভব নয়। এতে তারা ক্ষিপ্ত হয়। পরে সন্ধ্যার দিকে হঠাৎ করে ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে হাফিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও বলেন, আজ রাতে আমাদের ত্রাণ নিয়ে নোয়াখালী ও ফেনী যাওয়ার কথা ছিল। এরই মধ্যেই আমরা এক বন্ধুকে হারালাম।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com