1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

মিরপুরে শিক্ষার্থী হত্যা: শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৩.৫০ পিএম
  • ২১৯ Time View

ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে রাজধানীর মিরপুরে লিটন হাসান নামে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশিদসহ ১৪৮ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকালে ঢাকার সিএমএম কোর্টে নিহত শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে মামলার আবেদন করলে শুনানি শেষে আদালত মিরপুর মডেল থানা পুলিশকে ২২ আগস্টের মধ্যে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে লিটন হাসান নামে এক শিক্ষার্থী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী বলেন, আসামিদের নির্দেশেই আন্দোলন দমন করতে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com