1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

সংখ্যালঘুদের রক্ষায় হটলাইন খোলা হ‌বে: ধর্ম উপদেষ্টা

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬.৪২ পিএম
  • ১৭৯ Time View

সংখ্যালঘুদের রক্ষায় আজ (১২ আগস্ট) একটি হটলাইন নম্বর খোলা হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তি‌নি ব‌লেছেন, যদি কোথাও কোনো হামলা হয়, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আগামীকাল সংখ্যালঘুদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণাল‌য়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তি‌নি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘুদের ওপর হামলা করেছে, তারা দুর্বৃত্ত। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ। সেটা রক্ষা করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

ধর্মীয় সংখ্যালঘুদের ঘর-বাড়িতে, উপাসনালয়ে হামলা হয়েছে বলে বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। সেজন্য দুঃখ প্রকাশ ক‌রেন ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, পুলিশ না থাকায় এমন হামলা হয়েছে। এখন পুলিশ কাজে যোগদান করেছে। আশা করি, এমন কিছু আর ঘটবে না। জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা হবে, তাদের সহযোগিতা করা হবে।

সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনা সহজতর করতে চাই, যাতে কেউ প্রতারিত না হয়। কিছু এজেন্সি আছে, যারা মানসম্মত সেবা দেয় না।

তিনি বলেন, এখন পর্যন্ত ৫০টির মতো এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়ছে। যারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিন ক্যাটাগরিতে হাজীদের সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। অন্য আর কোনো ক্যাটাগরিতে নেওয়া যায় কি না, তা বিবেচনা করা হ‌বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com