1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে তলব বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগে সন্তোষ ডিবিএ তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিল বিএসইসি আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

লুট হওয়া মালামাল উদ্ধার করেছে ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্ররা

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬.২৭ পিএম
  • ৩৪৪ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: থানাসহ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল সংগ্রহের অভিযানে কিশোরগঞ্জের ভৈরবের বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা। আজ সোমবার (১২ আগস্ট) বেলা ১২ টায় শহরের ভৈরবপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল ভৈরব সেনাবাহিনীর লেঃ কর্ণেল ফারহানা আফরিন কাছে হস্তান্তর করে ছাত্ররা। 

জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর ভৈরবের থানা কার্যালয়গুলো সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। ঘটনার পর থেকে ভৈরবের বৈষম্যবিরোধী ছাত্ররা লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনীর কাছে জমা দিয়েছেন। আজ সকালে বাকী সরঞ্জামগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে অস্ত্র, রাবার বুলেট, ফ্রিজ, মোটরসাইকেল সরঞ্জাম, পুলিশের হেলমেট, দরজা, জানালাসহ অসংখ্য মালামাল পাওয়া যায়।

এ বিষয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারী শিক্ষার্থী জয় ও মাহিউদ্দিন বলেন, ৫ আগস্ট এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভৈরবের থানাগুলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন থেকেই আমরা লুট হওয়া মালামাল সংগ্রহ ও উদ্ধার করছি। এখন নাম গোপন রেখে কাজ করছি। আমাদের দ্বারা তাদের কোন ক্ষতি হবে না। যদি লোট হওয়া মালামাল স্বেচ্ছায় ফিরিয়ে না দেয় তাহলে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com