1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০ ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন মোঃ আখতার হোসেন অনলাইন জুয়া, এক সর্বনাশা মায়াজাল; মু. জোবায়েদ মল্লিক বুলবুল ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক মাধবপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ, নিখোঁজ ২ শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩.৩৯ পিএম
  • ১৯৬ Time View

মাদারীপুরে শহরে পুলিশের ধাওয়ায় লেকের ঝাঁপ দিয়ে নিখোঁজ দুজনের মধ্যে দিপ্ত দে (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে শহরের শকুনি লেক থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।

এরআগে বেলা সাড়ে ১১টার দিকে কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার সময় পুলিশের ধাওয়ায় লেকের পানিতে ডুবে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হন।

মৃত দিপ্ত শহরের মাস্টার কলোনি এলাকার স্বপন দের ছেলে। তিনি মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, সকাল ১০টার দিকে শহরের ডিসিব্রিজ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। পরে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ হয়।

এই ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধিসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৬ জনকে।

এ সময় পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনী লেকের পানিতে ডুবে আন্দোলনকারী দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের মধ্যে দুপুর ১টার দিকে দিপ্তর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ছাড়া নিখোঁজ আরেকজনকে উদ্ধারে কাজ চলছে।

এ বিষয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আহাদুল ইসলাম বলেন, ‘দুই শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com