1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী

  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১০.২৯ পিএম
  • ১৮১ Time View

কোটা সংস্কার আন্দোলনে আজও দিনভর উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এদিন সরকারের নির্দেশনা মেনে সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দেয় প্রশাসন।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বুধবার (১৭ জুলাই) রাতে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের রাতে এ তথ্য নিশ্চিত করেন। খায়ের বলেন, ‘মন্ত্রী রাত ৮টার দিকে ঢাবি ক্যাম্পাসে যান। বর্তমানে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেছেন। সেখানে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলছেন।’

এর আগে দুপুরে সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এর মধ্যেই শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। কয়েক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এক পর্যায়ে নীলক্ষেত পর্যন্ত ছড়িয়ে পড়ে। পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা পিছু হটে। হলগুলো প্রায় ফাঁকা। শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে নিরাপদ আবাসস্থলে যাচ্ছেন।

সন্ধ্যার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির নাম দিয়েছেন ‘কমপ্লিট শাটডাউন’। বৃহস্পতিবার তারা সারাদেশে এ কর্মসূচি পালন করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com