1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, পেছালেন মিরাজ-এবাদত

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৫.২০ পিএম
  • ১৭৮ Time View
taijul

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পরও ব্যক্তিগত পারফ্রম্যান্সে উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদেরই একজন তাইজুল ইসলাম।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাইজুলের অবস্থান এখন ২২ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে রয়েছেন।

তাইজুলের রেটিং পয়েন্ট এখন ৬৩৬। প্রোটিয়াদের বিপক্ষে ডারবান টেস্টে একাদশেই ছিলেন না তাইজুল। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ফিরে প্রথম ইনিংসে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে তার শিকার ৩ উইকেট।

দারুণ বোলিংয়ের পর খালেদ আহমেদেরও দারুণ উন্নতি হয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে ২২ ধাপ এগিয়েছেন। এর ফলে সেরা একশোতে জায়গা করে নিয়েছেন তিনি। তার অবস্থান ৯৮তম স্থানে।

অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের। দুই ইনিংসে তিন উইকেট নেয়া মিরাজ তিন ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন। আর এবাদত ৬ ধাপ পিছিয়ে ৮৫তম স্থানে নেমে গেছেন। দারুণ উন্নতি হয়েছে বাংলাদেশকে ধসিয়ে দেয়া স্পিনার সাইমন হার্মারের। হার্মার দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়ে ২৬ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ৫৪ নম্বরে। আর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন কেশভ মহারাজ। তিনি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮৪ রানের ইনিংস খেলেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com