1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে হা ওয়েল টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ডেসকো প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ডরিন পাওয়ার দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সরকার গতানুগতিক ধারায় চলছে না- আসাদুল হাবিব দুলু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এমটিও নিয়োগ ২০২৬: সম্পন্ন হলো ভাইভা ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ২,০০০ কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমে অংশগ্রহণকারী হিসেবে চুক্তি স্বাক্ষর করল ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬ সিরাজগঞ্জে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

কোটা নিয়ে দ্রুত নির্দেশনা আসবে: শিক্ষামন্ত্রী

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৭.১৩ পিএম
  • ১৭৫ Time View

শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয়। কোটা নিয়ে নির্দেশনা দ্রুত আসবে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সর্বজনীন পেনশনের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের। এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, সেটিই রয়েছে। তবে শিক্ষকরা তাদের দাবিতে আন্দোলন করতেই পারেন। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।

নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি বলেন, শুধুমাত্র জ্ঞানমুখী নয়, উদ্ভাবনী চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষা-কার্যক্রম তৈরি করা হয়েছে। বিশেষ করে শহুরে অভিভাবকদের মধ্যে এই ভীতি কাজ করছে। তবে সার্বিক পরিবর্তন আনতে আগে এই মতাদর্শের পরিবর্তন প্রয়োজন।

আগামীতে ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ দেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com