শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা রূপগঞ্জে প্রয়াত যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ১৭ বছরের জটিলতা কাটাতে কাজ করবে সরকার: এ্যানি ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর

ফলো অনে নেমেও ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪১৪ Time View

ফলো অনে নেমেও ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারল না টাইগাররা। এলোমেলো ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ২৫ রান সংগ্রহ করতেই ৪ উইকেটে হারিয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। 

হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে সাজঘরে ফিরে গেছেন সাদমান ইসলাম (২), মাহমুদুল হাসান জয় (৬), নাজমুল হোসেন শান্ত (৬) ও মুমিনুল হক (৭)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৮ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।

বাজে ব্যাটিংয়ের পসরা আগেই সাজিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় অন্তত ফলো অন এড়ানোর আশাই জেগে ছিল লাল-সবুজের শিবিরে। তবে বিশ্বসেরা এ অলরাউন্ডার ফিরলেন ৩৩ রান নিয়ে। যে কারণে ফলো অন এড়ানো গেল না। 

ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে আঘাত করেন সাজিদ খান। নেন তাইজুল ইসলামের উইকেট। পরে খালেদ আহমেদের উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি।

ব্যাটিং বিপর্যয় ঠেকাতে না পেরে ৮৭ রানে গুটিয়ে গেছে টাইগারদের প্রথম ইনিংস। ফলে ফলো অনের লজ্জায় পড়ে যায় স্বাগতিকরা। 

তার আগে ছন্নছাড়া ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৭৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেন সাকিব। তাকে সঙ্গ দিতে থাকেন তাইজুল ইসলাম (০)।

বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেট হারিয়ে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS