1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনসহ তিনজনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১১.০৩ এএম
  • ১৬২ Time View

স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আলাদা বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকালের দিকে নাগেশ্বরী উপজেলার দুটি গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বেগুনীপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১), মাছুমা (৬) এবং নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম (৩৫)।

এসব তথ্য নিশ্চিত করেন উপজেলার কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিশ্বদেব রায় বলেন, বিকালে সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে পাশের খালার বাড়ি যেতে রওনা দেয়। একটু দূরে যাওয়ার পর তাদের সেচ পাম্পের টানানো বিদ্যুতের তার দুই বোনের গলায় আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অপরদিকে বিকাল ৬টার দিকে নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম কলাগাছের ভেলায় করে পাশের বাড়ি যাচ্ছিলেন। তখন তার বাঁশের লগি বিদ্যুৎ সরবরাহের মূল তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। 

ওসি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আলাদা অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com