বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

হাতীবান্ধায় রাস্তাসহ জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেজাউল ইসলাম
  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৬১ Time View

হাতীবান্ধা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তাসহ জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মনোরঞ্জন নামে এক স্কুল শিক্ষক। 

শুক্রবার (৫ জুলাই) বিকেলে মোহনা টেলিভিশনের হাতীবান্ধা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোরঞ্জন বর্মন অভিযোগ করে বলেন, আমার স্বনামীয় ভোগদখলীয় জমি আমার বড় ভাই গনেশ চন্দ্র বর্মন জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমার উপর হামলা করে রাস্তাসহ জমি দখল করার চেষ্টা করেন। 

ঘটনাটি ঘটেছে উপজেলার গোতামারী ইউনিয়নের গাওচুলকা এলাকায়। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিআরএস ৪১৭ দাগে ৭২ শতক জমি এবং বিআরএস ৪১৮ দাগে ৩০ শতক মোট ১০২ শতক জমির মধ্যে ৫১ শতক জমির উপর গনেশ চন্দ্র বর্মন বসত বাড়ি করে আছেন এবং ৪১৭ নং দাগে ৭২ শতক জমির মধ্যে গণেশ চন্দ্র বর্মন ৫১ শতক এবং অবশিষ্ট ২১ শতক ও ৪১৮ দাগে ৩০ শতক মোট ৫১ শতক জমি খাজনা প্রদান করিয়া আমার ভোগদখলে আছে। এমতাবস্থায় গত ১৭ই মে ২৪ ইং তারিখে সকালে গনেশ চন্দ্র বর্মন  উক্ত জমির উপর কিছু লোক নিয়ে এসে আমার উপর হামলা করার চেষ্টা করেন। আমি এ ব্যাপারে হাতীবান্ধা থানায় ও লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ করেছি। 

এসময় তিনি পরিবার ও তার জীবন হুমকির মুখে রয়েছে বলেও উল্লেখ করেন। তাই তিনি প্রশাসনের সহযোগি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS