1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারি

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ২.১৯ পিএম
  • ১১০ Time View

ইউক্রেনকে বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিরুদ্ধে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবিনজায়া ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ব্যাপারে সতর্ক করে বলেন, ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে। ইসরাইলের পক্ষ থেকে ইউক্রেনকে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরাইলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে।

গত সপ্তায় ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউক্রেন তেল আবিব থেকে আটটি প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা কিয়েভকে সরবরাহের ব্যাপারে আলোচনা করছে। এই প্যাট্রিওটগুলো প্রথমে পাঠানো হবে তেলআবিব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এরপর সেগুলো ইউক্রেনকে দেয়া হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ইউক্রেনকে কেবল অনাক্রমণাত্মক রসদ সরবরাহ করে এসেছে।

রাশিয়া ইউক্রেনকে বিদেশি অস্ত্র সরবরাহের ব্যাপারে বার বার হুঁশিয়ারি দিয়ে আসছে। মস্কো বলেছে যে কিয়েভকে বিদেশি অস্ত্র সরবরাহ যুদ্ধকে কেবলই দীর্ঘ করবে এবং চূড়ান্ত ফলাফলের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com