1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ভৈরবে মৌটুপী নাদিম হত্যা মামলায় ৬৯ জনকে কারাগারে

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯.৫৩ পিএম
  • ৩৩১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যার ঘটনার মামলায় ৬৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১ জুলাই) সকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর শামসুল আলম সিদ্দিকী সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন। 

জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে রবিবার (১৬ জুন) মৌটুপি গ্রামের কর্তা বাড়ী ও সরকার বাড়ীর লোকজনের মধ্য সংঘর্ষ হয়। এতে কর্তা বাড়ির নাদিম কর্তা (৫৫) নামে একজন সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত নাদিম কর্তাকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তিনদিন চিকিৎসারধীন অবস্থায় বুধবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাদিমের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে বুধবার (১৯ জুন) বিকালের দিকে আবারও দুই বংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। এছাড়া সংর্ঘষের সময় শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়।

এদিকে নাদিম কর্তা হত্যার ঘটনায় গত ২৪ জুন নিহতের ভাই বাকী কর্তা ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাসহ ৮৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করে। মামলায় অজ্ঞাত আসামি করা হয় ১০/১৫ জনকে। 

মামলার বাদী বাকী কর্তা বলেন, সরকার বাড়ির চেয়ারম্যানের নির্দেশে আমার ভাইকে তারা হত্যা করে। ৫৪ বছর যাবত তারা আমাদের অত্যাচার নির্যাতন খুন করে যাচ্ছে। তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com