1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিনিয়োগ সীমা প্রত্যাহার প্রবাসী বন্ডে,কমল মুনাফার হারও

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৭.৫৩ পিএম
  • ২৭১ Time View

ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইনভেস্টমেন্ট বন্ডের মুনাফার হার কমানো হয়েছে। তিন স্তরে দুই থেকে চার শতাংশ কমিয়ে নতুন মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে বন্ড দুটিতে বিনিয়োগের ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে এসব বন্ডে যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন প্রবাসীরা।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বিষয়টি ব্যাংকগুলোর পরিপালনের জন্য মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। যারা নতুন করে বিনিয়োগ করবেন, শুধু তাদের জন্য পরিবর্তিত এ হার কার্যকর হবে। আগের কেনা বন্ডে মেয়াদ পূর্তি না হওয়া পর্যন্ত আগের হারে মুনাফা পাবেন।

বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ডলারে তিন বন্ডে বিনিয়োগ করতে পারে। এগুলো হলো; ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এসব বন্ড বিদেশি এক্সচেঞ্জ হাউস, দেশি ব্যাংকের বিদেশি শাখা ও বাংলাদেশের ব্যাংক শাখায় পাওয়া যায়। এসব বন্ডের বিপরীতে দেশি ব্যাংক থেকে ঋণ নিতে পারেন প্রবাসীরা। বিনিয়োগ করা অর্থ চাইলে আবার বিদেশেও ফেরত নেওয়া যায়। এসব বন্ডে বিনিয়োগ করে সিআইপি সুবিধার পাশাপাশি আয়ে করমুক্ত সুবিধাও পাওয়া যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব প্রবাসী নতুন করে বন্ড কিনবেন, শুধু তাদের জন্য পরিবর্তিত এ হার কার্যকর হবে। আগের কেনা প্রবাসী বন্ডের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আগের হারে মুনাফা পাবেন।

প্রজ্ঞাপন নির্দেশনা অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের মেয়াদ শেষে মুনাফার পাওয়া যায় সাড়ে ৭ শতাংশ। এখন থেকে এক লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ করলে মেয়াদ শেষে মুনাফা পাওয়া যাবে সাড়ে পাঁচ শতাংশ। এক লাখ এক থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ হলে মেয়াদ শেষে মুনাফা মিলবে ৪ দশমিক ৫০ শতাংশ। পাঁচ লাখ ডলারের বেশি বিনিয়োগ করলে মেয়াদ শেষে মুনাফার হার হবে সাড়ে ৩ শতাংশ।

একইভাবে পাঁচ বছর মেয়াদি ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে মেয়াদ শেষে মুনাফার পাওয়া যায় সাড়ে ৬ শতাংশ। এখন থেকে এক লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ করলে মেয়াদ শেষে মুনাফা পাওয়া যাবে ৫ শতাংশ। এক লাখ এক ডলার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ হলে মেয়াদ শেষে মুনাফা মিলবে ৪ শতাংশ। পাঁচ লাখ ডলারের বেশি বিনিয়োগ করলে মেয়াদ শেষে মুনাফার হার হবে ৩ শতাংশ।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রবাসীদের বন্ডের মুনাফার হার কমিয়েছিল সরকার। পাঁচ বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে মেয়াদ শেষে মুনাফার পাওয়া যেত ১২ শতাংশ। এ হার কমিয়ে বলা হয়, ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মেয়াদ শেষে মুনাফার হার হবে ১১ শতাংশ। ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার পাবে ১০ শতাংশ। আর ৫০ লাখ টাকার বেশি বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফার হার হবে ৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com