1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Title :
বিদেশযাত্রায় ডলার কেনার সীমা বাড়ল, এখন একবারে ৩ হাজার ডলার ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট ভৈরবে ৮০ জন রক্তদাতা সৈনিককে সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি

বিডি পেইন্টস আসছে পুঁজিবাজারে

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৪.১৭ পিএম
  • ২২৫ Time View
bd-paints

পুঁজিবাজারে আসছে রঙ উৎপাদনকারী কোম্পানি বিডি পেইন্টস লিমিটেড। কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে। আজ অনুষ্ঠিত বিএসইসির ৮২০তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করবে। কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি স্থাপন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। ৩০ জুন  ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৯৪পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com