1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

দিনাজপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, যুবকের মৃত্যু

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০.৫৬ এএম
  • ২৭৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালকসহ দুই জন আহত হয়েছেন। রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার জোতবানি ইউনিয়নের তিলনা মোড়ে দুর্ঘটনাটি হয়।

মারা যাওয়া হারুন একই ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দাওয়াতে যোগ দিতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে বোনের বাড়ি যাচ্ছিলেন হারুন। তিলনা মোড়ে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে হারুনের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হারুন সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে হারুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com