1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

অল্পেই হাঁপিয়ে উঠছেন?

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০.৫২ এএম
  • ২৬৮ Time View

আজকাল অনেকেই অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যান। একটু সিঁড়ি ভাঙলে কিংবা বাজারের ব্যাগ টানতেই নাজেহাল দশা হয়। এসব উপসর্গ কিন্তু ফুসফুসের সমস্যার লক্ষণ হতে পারে। তাই হতে হবে সচেতন।

ধূমপান ছাড়ূন-
ফুসফুস ভালো রাখতে সবার আগে ধূমপান ছাড়ূন। কাছাকাছি কেউ ধূমপান করলে চেষ্টা করুন সেই স্থান থেকে সরে আসতে। অন্য কেউ ধূমপান করলে সেই ধোঁয়া নিজে ধূমপান করার থেকে বেশি ক্ষতিকর।

ব্যায়াম-
ফুসফুস ভালো রাখতে নিয়মিত বিভিন্ন ধরনের শ্বাসের ব্যায়াম ও যোগাভ্যাস করতে পারেন। নিয়মিত শরীরচর্চা করলে ফুসফুসের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায়। ধনুরাসন, ভুজঙ্গাসন, মৎসাসন, পদ্মসর্বাঙ্গাসন, অর্ধ মৎসেন্দ্রাসন ও পদহস্তাসনের মতো আসন নিয়মিত করলে ফুসফুস ভালো থাকে। শরীর চর্চা ওজনও নিয়ন্ত্রণে রা। ওজন বেড়ে গেলেই ফুসফুসের উপর বেশি চাপ পড়তে শুরু করে ফলে অঙ্গটির কার্যকারিতা কমে যায়।

ঘরে গাছ রাখুন-
বাড়িতে ঘরে গাছ রাখুন। গাছ ঘরের পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এছাড়াও ঘরে এয়ার পিউরিফায়ার লাগাতে পারেন। 

শাকসবজি খান-
রঙিন ফল ও সবজি ফুসফুস ভালো রাখতে কাজে আসে। ক্যাপসিকাম, টমেটো, কমলালেবু, পালংশাকের মতো সবজিতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। এছাড়া স্ট্রবেরি, ব্লুবেরি কিংবা ব্ল্যাকবেরিতে রয়েছে ‘অ্যান্থোসায়ানিন’ নামক উপাদান। এই অ্যান্থোসায়ানিন ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই ফুসফুস ভালো রাখতে ডায়েটের দিকেও নজর দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com