1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় পুরুষাঙ্গ কাটা অবস্থায় ২ বন্ধু উদ্ধার

  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৫.০৬ পিএম
  • ১৭৭ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার সিরাজুল ইসলাম (২০) নামের এক বন্ধুর বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন বেলাল হোসেন (২২) নামের এক যুবক। এরপর বেলাল হোসেনেরও পুরুষাঙ্গ ও শরীর কেটে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বেলাল হোসেন ওই গ্রামের মফিজল হক মফির ছেলে এবং ঘটনার শিকার সিরাজুল পার্শ্ববর্তী তোতা মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বেলালের সঙ্গে সিরাজুলের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব চলছিল। এরই মধ্যে বেলালের খালাতো বোনের সঙ্গে সিরাজুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি বেলাল জানতে পেরে গোপনে ক্ষুব্ধ হয়ে উঠেন। এরই একপর্যায়ে সিরাজুলকে ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনেন বেলাল। তারপর ঘরে নিয়ে সিরাজুলের লিঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন। এ অবস্থায় গুরুতর আহত সিরাজুল ইসলামকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত বেলাল হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর বিকেলের দিকে কামালের পাড়া ইউনিয়নের মাটেলের বিল নামক স্থানে গলা, পেটে ও লিঙ্গ কাটা যখম অবস্থায় বেলালকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বর্তমানে উভয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতা ভর্তি রয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সাঘাটা থানার ওসি মততাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ব্যাপারটি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com