1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

দিনাজপুরে অর্ধগলিত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১০.১৯ পিএম
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুর সদরে শান্তি রানী রায় নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮) জুন উপজেলার নয়নপুর নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

এ ঘটনায় পুলিশ তার স্বামী স্বপন রায়কে আটক করেছে। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যা করে পালিয়ে যায় স্বামী।

পুলিশ ও স্বজনরা জানায়, দিনাজপুর সদরের নয়নপুর এলাকায় থাকতেন স্বপন রায় ও তার স্ত্রী শান্তি রানী রায়। পারিবারিক কলহের জেরে স্বপন তার স্ত্রী শান্তিকে শারীরিক নির্যাতন করে গেট বন্ধ করে চলে যায়। এরপর কোনো এক সময় তার মৃত্যু হয়।

নিহতের মেয়ের জামাই মানিক সিং জানান, প্রতিবেশীর কাছ থেকে ঘটনা জানতে পেরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি এসে বাইরের দরজা বন্ধ অবস্থা দেখতে পাই। দেয়াল টপকিয়ে ঘরে গিয়ে দেখি আমার শ্বাশুড়ি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।

এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বনাথ মন্ডল বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। মহিলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com