1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

কঙ্গোতে নৌকাডুবি, ৮০ জনের বেশি নিহত

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ১০.৩৯ পিএম
  • ১৯৪ Time View

আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের মাই-এনডোম্বে প্রদেশে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

বুধবার রাজধানী কিনশাসার কাছে মাই-এনডোম্বে প্রদেশের কোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি।

এক এক্স বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আবার না ঘটে তিনি সেই বিষয়ে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি করা নৌকাটি সোমবার (১০ জুন) গভীর রাতে মাই-এনডোম্বে প্রদেশে ডুবে যায়। কোয়া নদীতে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন।

কঙ্গোর নৌপথে প্রায় এই ধরনের প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা ঘটে। দেশটির নৌপথে চলাচলকারী যানবাহনে সবসময়ই ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com