1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

এবারের হজে জন্ম নেয়া প্রথম শিশু ‘মোহাম্মদ’

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১১.০৩ এএম
  • ১৬০ Time View

প্রতি বছর সারা বিশ্ব থেকে নারী-পুরুষ হজ পালনে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ভ্রমণ করেন। এদের মধ্যে অনেক নারী থাকেন সন্তানসম্ভবা। হজের সময় অনেক দম্পতির সন্তান ভূমিষ্ঠ হয়। এবার ৩০ বছর বয়সী এক নাইজেরীয় হজযাত্রী একটি সুস্থ ছেলেশিশুর জন্ম দিয়েছেন। এ বছরের হজ মৌসুমে প্রথম নবজাতকের আগমন এটি।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার (১০ জুন) আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতালে মোহাম্মদ নামের শিশুটির জন্ম হয়েছে।

৩১ সপ্তাহের গর্ভাবস্থায় প্রসব বেদনা অনুভবের পর ওই হজযাত্রী হাসপাতালের জরুরি কক্ষে পৌঁছেন। চিকিৎসকরা দ্রুততার সঙ্গে অবস্থা মূল্যায়ন করে তাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর করেন। পরে সেখানে তিনি স্বাভাবিকভাবে শিশুর জন্ম দেন।

আরব নিউজ জানিয়েছে, মায়ের শারীরিক অবস্থা ভালো। তিনি সুস্থ হয়ে উঠছেন। অন্যদিকে শিশু মোহাম্মদ বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।

মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতাল হজের সময় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পূর্ণ সক্ষমতায় কাজ করে। এর মধ্যে রয়েছে জরুরি যত্ন, প্রসবকালীন সহায়তা এবং নারী ও শিশুদের চিকিৎসাসেবা। হাসপাতালটিতে প্রতিবছর হজ মৌসুমে অসংখ্য শিশুর জন্ম হয়।

নাইজেরীয় হজযাত্রী সন্তান প্রসবের সময় হাসপাতালের যত্ন ও চিকিৎসাসেবার জন্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com