1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪, ১.৩৮ পিএম
  • ১৮৯ Time View

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন। রোববার (০৯ জুন) সন্ধ্যায় তিনি এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়, আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বাধীন সাত দলীয় জোট এবারের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে ভালো ফল করতে পারেনি।

বিশ্লেষকেরা বলছেন, ক্ষমতাসীন জোট এবার সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে বলে মনে হয় না। ২০২০ সালের অক্টোবরে এই জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন আলেক্সান্ডার দ্য ক্রো।

পরিস্থিতি আঁচ করতে পেরেই আলেক্সান্ডার দ্য ক্রো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে পদত্যাগের বিস্তারিত কারণ জানাননি আলেক্সান্ডার দ্য ক্রো।

রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজকের সন্ধ্যাটি সত্যিই খুব কঠিন ও দুঃখজনক।’

এদিন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে ভোট দেন বেলজিয়ামের ভোটাররা। একই সময়ে তাঁরা দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন।

বেলজিয়ামের অভ্যন্তরীণ নির্বাচনে এবার খুবই ভালো ফল করেছে দেশটির ডানপন্থী দল ভ্লামস বেলাং পার্টি। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে এখনও খানিকটা পিছিয়ে আছে দলটি।

এদিকে নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ), ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গতকাল রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো। আজ সোমবার তা কার্যকর হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com