1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সাপের পেট কেটে নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার

  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪, ৫.২৫ পিএম
  • ২৫৫ Time View

ইন্দোনেশিয়ায় বিশাল আকৃতির অজগর সাপের পেট থেকে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবারে এই ঘটনা ঘটে। মৃত নারী ফরিদা (৪৫) ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের বাসিন্দা।

গ্রামের প্রধান সুয়ার্দি রোসি বার্তা সংস্থা এএফপিকে গণমাধ্যমকে জানান, চার সন্তানের জননী ফরিদা গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর গ্রামের এক স্থানে ফরিদার পরিহিত জামা কাপড়ের অংশ পাওয়া যায়। এ ঘটনা সন্দেহজনক হয়ে উঠলে আশেপাশে তল্লাশি শুরু হয়। এর কিছু দূরেই একটি বিশাল পেটের অজগর সাপের দেখা মেলে। সেই সাপের পেট অনেক বড় আকারে ফুলে ছিল। 

এরপর তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। সাপটির পেট কাটার কিছুক্ষণের মধ্যেই ফরিদার মাথা বের হয়ে আসে। এরপর পোশাক পরিহিত অবস্থায় ফরিদাকে সাপের পেটে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকার সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ মিটার (১৬ ফুট)। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার এসব অঞ্চলে সাপের আক্রমণ বেশ বেড়েছে। এতে বেশ কয়েকজন মারাও গেছে। 

গত বছর ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার এক কৃষককে আট মিটার দৈর্ঘ্যের অজগর সাপ শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল। এর আগেও ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক নারীকে অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com