1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

শপথ অনুষ্ঠানের পর হাসিনা-মোদী বৈঠক

  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪, ১০.৩৬ এএম
  • ১৬৬ Time View

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর আমন্ত্রণে তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি সফরে গেছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন শেখ হাসিনা।

রবিবার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যোগ দেবেন শেখ হাসিনা। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের শীর্ষ নেতারাও শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আট হাজারের বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা যাবে। রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেবেন অতিথিরা।

স্থানীয় সময় শনিবার (৮ জুন) বেলা ১১টা ৫১ মিনিটে পালাম এয়ার ফোর্স স্টেশন, ভিভিআইপি বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

বিমানবন্দরে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

স্থানীয় সময় সোমবার (১০ জুন) বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে। ওইদিন বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com