সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আর.এ. স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবে কমিউনিটি ব্যাংক ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

৬ লক্ষণ বলে দেবে আপনি থাইরয়েডে ভুগছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৩৮ Time View

থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় শ্বাসনালির সামনের দিকে অবস্থিত। এই গ্রন্থি থেকে দুধরনের হরমোন টি থ্রি ও টি ফোর নিঃসরিত হয়। আমাদের শরীরের রক্তে একটি নির্দিষ্ট মাত্রায় এই হরমোন থাকে।

থাইরয়েডের সমস্যা প্রধানত দুধরনের হয়। হাইপারথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ বেড়ে যায়। আর অন্যটি হলো হাইপোথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, শরীরে থাইরয়েড হরমোনের ভারসাম্য না থাকলে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, খিদে পাওয়া, অসহ্য গরম লাগা, শীত বেশি অনুভূত হওয়া, অতিরিক্ত ঘাম, পেশি দুর্বলতা বা পিরিয়ডের সমস্যার মতো লক্ষণ দেখা দিতে পারে।

আপনার শরীরে যদি এসব লক্ষণের কোনোটা দেখতে পান, তবে বুঝবেন থাইরয়েড সমস্যায় ভুগছেন। জেনে নিন থাইরয়েড রোগীর ৬ লক্ষণ-

১. আকার পরিবর্তন: যেহেতু থাইরয়েড গ্রন্থি গলার শ্বাসনালিতে অবস্থিত। তাই থাইরয়েড হরমোনের অভাবে গলা ফুলে যেতে পারে। নিচের দিকে ঝুলে যেতে পারে। গলায় হাত দিয়ে কোনো অস্বাভাবিক ফোলা পেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

২. ডিপ্রেশন: দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভোগেন কিংবা অস্বস্তিতে ভোগেন, তবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নিয়মিত শরীর অবসাদগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হতে পারে হাইপোথাইরয়েডিসম।

৩. ঝিমুনি: রাতভর পর্যাপ্ত ঘুমানোর পরও যদি সকালে অবসন্ন লাগে অথবা সারা দিন ধরে ঝিমুনি আসে, তা হলে থাইরয়েড হরমোন ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষা করিয়ে নেয়া উচিত।

৪. চুল পড়া: থাইরয়েড সমস্যায় অতিরিক্ত চুল পড়ে। চুল খুব একটা বাড়ে না। থাইরয়েড হরমোনের স্বল্পতা বা আধিক্য- দুটিই শরীরের জন্য ক্ষতিকর। তবে সময়মতো শনাক্ত করতে পারলে নির্দিষ্ট মাত্রার ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ থাকা সম্ভব।

৫. ওজন বেড়ে যাওয়া: হঠাৎ করেই শরীরের ওজন বেড়ে যাওয়াটা ভালো লক্ষণ নয়। হাইপোথাইরয়েডিসমের কারণে এমনটি হতে পারে।

৬. ত্বকের প্রভাব: থাইরয়েডের প্রভাব পড়ে ত্বকেও। হাইপোথাইরয়েডিসমের কারণে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যেতে পারে। হাইপোথাইরয়েডিসমের কারণে ঘাম কম হয় এবং ত্বক তার প্রয়োজনীয় আদ্রর্তা পায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS